NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এবার স্টান্ট ডিজাইনের জন্য অস্কার মঞ্চে প্রশংসিত ‘আরআরআর’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

এবার স্টান্ট ডিজাইনের জন্য অস্কার মঞ্চে প্রশংসিত ‘আরআরআর’

দক্ষিণী সিনেমা ‘আরআরআর’র ‘নাটু নাটু’ গানের জন্য অস্কারে সেরা অরিজিনাল সংয়ের পুরস্কার লাভ করেছিলেন সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস। এ সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন সিনেমাটির নির্মাতা এস এস রাজামৌলি। এবার সিনেমাটির মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। ১০০তম অস্কার অনুষ্ঠানে স্টান্ট ডিজাইনের জন্য একটি নতুন বিভাগ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণায় উঠে এসেছে রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার প্রসঙ্গ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক ঘোষণায় অস্কার কর্তৃপক্ষ স্টান্ট ডিজাইনের জন্য নতুন বিভাগ চালুর কথা জানিয়েছে। যেসব সিনেমা ২০২৭ সালে মুক্তি পাবে তাদের মধ্যে থেকে সেরা স্টান্ট বিজয়ীকে বেছে নেওয়া হবে ২০২৮ সালের অস্কারের মঞ্চে। এ নতুন বিভাগ ঘোষণার সময় অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস যে তিনটি সিনেমা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন তার মধ্যে একটি রাজমৌলি পরিচালিত ‘আরআরআর’। অস্কারের পক্ষে এ ঘোষণা দেখে উচ্ছ্বসিত নির্মাতা।

 

 

 

নিজের সোশাল মিডিয়া পেজে অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নির্মাতা লিখেছেন, ‘অবশেষে ১০০ বছরের অপেক্ষার অবসান। অস্কারের নতুন স্টান্ট ডিজাইন বিভাগের কথা জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই ঐতিহাসিক ঘোষণার জন্য আমি ডেভিড লিচ, ক্রিস ও’হারা, দ্য অকাডেমির সিইও বিল ক্রামার, প্রেসিডেন্ট জানেট ইয়াংসহ চলচ্চিত্রে স্টান্টের সঙ্গে যুক্ত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ঘোষণায় ‘আরআরআর’র ভিজ্যুয়াল দেখে আমি রোমাঞ্চিত।’ এভাবেই নিজের আনন্দ ও সুখবর দুই অনুরাগী ও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নির্মাতা রাজামৌলি।