NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কপি-পেস্ট ফিচার যুক্ত হলো গুগল ড্রাইভে


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ১১:৪০ এএম

কপি-পেস্ট ফিচার যুক্ত হলো গুগল ড্রাইভে

গুগল ড্রাইভে নতুন আপডেট এসেছে। যুক্ত হলো কাট, কপি ও পেস্ট ফিচার। ফলে এখন থেকে কি-বোর্ড কমান্ডের মাধ্যমে এ ফিচারগুলো ব্যবহার করা যাবে। খবর টেকটাইমসের।

গুগল ক্রোম ব্যবহারকারীরা এই নতুন ফিচারটির সুবিধা পাবেন। ড্রাইভের ব্যবহারকারীরা বর্তমানে কন্ট্রোল বা কমান্ড কি-এর সঙ্গে সি, এক্স ও ভি বাটন চেপে কপি, কাট বা পেস্টের মাধ্যমে তাদের ফাইল স্থানান্তর করতে পারবেন। আগামী ৪ জুন থেকে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সবচেয়ে প্রয়োজনীয় ফিচারটি যুক্ত করার দিক থেকে গুগল পিছিয়ে থাকলেও সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানায়, ফিচারটি পরিপূর্ণভাবে কার্যকর থাকবে। ফিচারটি বেসিক শর্টকাটে যুক্ত করা হবে। তবে অন্যান্য ট্যাবেও এটি কাজ করবে।

 

ব্যবহারকারী যদি কোনো ফাইল কপি করেন এবং ই-মেইল বা গুগল ডকে সেটি পেস্ট করতে চান তাহলে সেখানে ফাইলের শিরোনাম ও লিংক যুক্ত হয়ে যাবে। গুগল ড্রাইভের স্টোরেজে একই ফাইলের দুটি সংস্করণ রাখতে না চাইলে ব্যবহারকারীরা সহজেই শর্টকাট পেস্ট করতে পারবেন।