NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

উদ্বোধন হলো মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৩ এএম

>
উদ্বোধন হলো মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ

কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) রাজধানী নূর-সুলতানের এ মসজিদটি দেশটির সাবেক রাষ্ট্রপতি রসুলতান নাজারবায়েভের উপস্থিতিতে খুলে দেওয়া হয়।

উদ্বোধনকালে নাজারবায়েভ বলেন, এই পবিত্র দিনে আমরা কাজাখের রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি। মসজিদটি শুধু রাজধানীর জন্যই নয়, সব মানুষের জন্য এবং মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি এই মসজিদটির নির্মাণ শুরু করেছিলাম।

dhakapost

কাজাখস্তানে সংবাদ সংস্থা কাজইনফরমের খবরে বলা হয়, এটি বিশ্বের ১০টি বৃহত্তম মসজিদের মধ্যে একটি, যেটিতে ২ লাখ ৩৫ হাজার মানুষের একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ৩০০ বছরের পুরোনো মসজিদ

মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার।

dhakapost

প্রায় তিন বছর আগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ, একটি কনফারেন্স হল, একটি টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে।