NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ দেখে শেবাগ-রায়না যা বললেন


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৯ এএম

>
আমির খানের ‘লাল সিং চাড্ডা’ দেখে শেবাগ-রায়না যা বললেন

মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এক পক্ষ তো মুক্তির আগেই বয়কটের ডাক দিয়েছে, সিনেমা মুক্তির পর আমির খানের অভিনয়সহ সিনেমার নানা খুঁটিনাটি নিয়ে নিজেদের অসন্তোষ জানিয়েছে আরেক পক্ষ। ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার মন্টি পানেসারও সিনেমার বেশ কয়েকটি দিক দিয়ে সমালোচনায় মুখর হয়েছেন, বয়কটের আহ্বানও করেছেন। তবে সিনেমাটি নিয়ে ভারতের দুই সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ এবং সুরেশ রায়নার মত সম্পূর্ণ ভিন্ন।
 
আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দুই ক্রিকেটারই লাল সিং চাড্ডার ভূঁয়সী প্রশংসা করেছে। শেবাগ সিনেমার প্রশংসা করে বলেন, ‘এই সিনেমাটি দেশের জনগণের আবেগকে ধরেই তৈরি করা হয়েছে। আমির খানের সিনেমা মানেই তাঁর পারফরম্যান্স নিয়ে কোনো কথা হবে না। তবে অন্য কলাকুশলীরাও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আমার তো এই সিনেমাটা দারুণ লেগেছে।’

 

লাল সিং চাড্ডা দেখার পর সিনেমাটি নিয়ে মুগ্ধতা ঝরেছে রায়নার কণ্ঠেও, ‘লাল সিং চাড্ডার টিম এই সিনেমার দুর্দান্ত একটা কনসেপ্ট তৈরি করেছে। এই সিনেমাটি তৈরি করার জন্য তাঁরা প্রচুর খেটেছেন। সবথেকে বড় কথা হলো একটি মিষ্টি প্রেমের গল্পের পাশাপাশি গানগুলোও অসাধারণ। দেখে আমার খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট আমির খান। আপনারাও প্রত্যেকে এই সিনেমাটি উপভোগ করুন।’
 
এর আগে ভারতীয় বংশোদ্ভূত সাবেক ইংলিশ ক্রিকেটার মন্টি পানেসার এই সিনেমা দেখা থেকে ভক্তদের নিরুৎসাহিত করেছিলেন। সিনেমায় ভারতীয় সেনাবাহিনী এবং শিখ সম্প্রদায়কে খাটো করা হয়েছে বলে অভিযোগ এনে বয়কটের ডাক দিয়েছিলেন তিনি।

 

অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস অভিনীত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক হচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর গত ১১ আগস্ট মুক্তি পায় অদ্বৈত চৌহান পরিচালিত এবং আমির খান-কারিনা কাপুর অভিনীত এই সিনেমা।