NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ঈদ ছুটি কাটিয়ে মেট্রোরেল চলাচল শুরু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

ঈদ ছুটি কাটিয়ে মেট্রোরেল চলাচল শুরু

ঈদের দিন বন্ধ থাকার পর ফের ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য জানায়।

 

সূত্রটি জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল সোমবার (৩১ মার্চ) মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আজ ঈদের দিন ছুটি কাটিয়ে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে।

 

গত রোববার (৩০ মার্চ) ডিএমটিসিএল ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পরদিন সকাল থেকে অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।