NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ঈদে ফিলিস্তিনের সমর্থনে কলকাতায় মিছিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

ঈদে ফিলিস্তিনের সমর্থনে কলকাতায় মিছিল

গোটা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে সোমবার (৩১ মার্চ) সকালে রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে শামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সবচেয়ে বড় নামাজটি হয় কলকাতার রেড রোডে, অংশ নেন লাখো মুসল্লি। তার মধ্যেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবিতে সংহতি মিছিল করেন একদল মুসল্লি। এসময় তাদের হাতে ফিলিস্তিনির জাতীয় পতাকা দেখা যায়।

সকালে ঈদের নামাজ শুরু হওয়ার আগেই হাতে ব্যানার এবং স্লোগান তুলতে তুলতে একটি বিশাল মিছিল কলকাতার রেড রোডে প্রবেশ করে। শতাধিক মুসল্লি ওই মিছিলে অংশ নেন। বড়দের পাশাপাশি অনেক বাচ্চারাও সেই মিছিলে শামিল হয়।

 

মিছিলে অংশগ্রহণকারী শেখ আমির নামে এক যুবক জানান, আজ আমাদের খুশির দিন, আনন্দের দিন। কিন্তু ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের সাথে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। ওরাও যেন শান্তিতে থাকতে পারে সেই দোয়া করি।

 

তিনি বলেন, আমরা যেভাবে পরিবারের সঙ্গে ঘরে ঈদ উদযাপন করছি, ঠিক সেভাবে ফিলিস্তিনিরাও যেন পরিবার নিয়ে ঈদ করতে পারে। আমি যেমন আমার বাচ্চাকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে এসেছি, ওরাও যেমন এরকম করতে পারে।

 

শেখ আমির আরও বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে প্রচণ্ড অত্যাচার এবং জুলুম হচ্ছে। নিরপরাধ বাচ্চাদের হত্যা করা হচ্ছে। এটা কি অপরাধ নয়? ইসরায়েলের উচিত বাচ্চাদের সঙ্গে মানবিক আচরণ দেখানো। ইসরায়েলি আক্রমণে যেসব বাচ্চা প্রাণ হারিয়েছে তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা আজ রাস্তায় নেমেছি।