NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

জেএসডি নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেনের মা হারুসা বেগমের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি'র শোক প্রকাশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

জেএসডি নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেনের মা হারুসা বেগমের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি'র শোক প্রকাশ

জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি, যুক্তরাষ্ট্র এর যুগ্ম আহবায়ক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী সাবেক ছাত্রলীগ নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেন এর মমতাময়ী মা হারুসা বেগম গত ২১ মার্চ শুক্রবার বাংলাদেশ সময়  বেলা ২:৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 
মরহুমা হারুসা বেগমের মৃত্যুতে জেএসডি, যুক্তরাষ্ট্র এর নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। জেএসডি, যুক্তরাষ্ট্র এর নেতৃবৃন্দ  প্তাদের নেতার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। জেএসডি নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেন এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশকারী  উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন - নিউইয়র্ক প্রবাসী দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি সরোয়ার হোসাইন, মুলধারার রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রবাস বিষয়ক সম্পাদক আবদুল মালেক, যুক্তরাষ্ট্র জেএসডি’র উপদেষ্টা হেলাল উদ্দিন,যুক্তরাষ্ট্র জেএসডি’র আহবায়ক এনামুল হায়দার, যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন আহমেদ শামীম, তছলিম উদ্দিন খান, জাকির হোসেন স্বপন,আরজু হাজারী,
মোহসিনুর রহমান সবুজ, মোহাম্মদ রফিক উল‍্যাহ, চৌমুহানী সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, যুক্তরাষ্ট্র জেএসডি’র অন্যতম নেতা গাজী আযম বাদল, হারুনুর রশীদ, ফারুক হোসেন, ফজলুল হক, যুক্তরাষ্ট্র জেএসডি নেত্রী রোকেয়া বেগম, সাবেক ছাত্রনেতা আজিজুল হক, গোলাম ফারুক প্রমুখ।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র জেএসডি নেতা তারেক মোহাম্মদ তানভীর হোসেন এর মা দীর্ঘ দশ বছর থেকে তার  সাথে যুক্তরাষ্ট্রের প্লোরিডাতে বসবাস করে আসছিলেন। গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে বেড়ানো ও পরিবারের অন্য সদস্যদের সাথে পবিত্র রমজান পালন ও ঈদ উদযাপনের  উদ্দেশ্যই গিয়েছিলেন। ৭৫ বয়সী হারুসা বেগম মৃত্যুকালে চার ছেলে, দুই মেয়ে, নাতি - নাতনি, আত্মীয় - স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।