NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানালো সৌদি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানালো সৌদি

সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়। এই হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন স্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে সিরিয়ার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার অব্যাহত যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রত্যাখ্যান করছে সৌদি আরব।

 

বলা হয়েছে, এই অযৌক্তিক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরব সিরিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করছে।

মন্ত্রণালয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে এই অঞ্চলে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা সক্রিয় করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

 

মঙ্গলবার (২৫ মার্চ) দক্ষিণ সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন, যা দেশটিতে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার সবশেষ ঘটনা।

তাছাড়া একই দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

অন্যদিকে, ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

 

এদিকে গাজার ওপর অবরোধ না তোলা পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলি নৌচলাচল বন্ধ ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা।

সূত্র: সৌদি গেজেট