NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ

গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ করেছে বলে জানিয়েছেন কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, আইনটি প্রণয়নের ব্যাপারে সরকারকে সহায়তা করার জন্য একটি খসড়া অধ্যাদেশ জমা দেওয়া হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সংস্কার কমিশন।

 

ব্রিফিংয়ে কামাল আহমেদ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। বিভিন্ন প্রতিবেদন তৈরির সময় এবং প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের হুমকি-ধমকির শিকার হন।

 

 

শুধু তাই নয়, অনেক সময় শারীরিক হামলার পাশাপাশি আইনগতভাবেও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। ফলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এ থেকে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এজন্য সাংবাদিকতা সুরক্ষা আইন ও আইনের খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান।