NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নাইম শেখের ঝোড়ো সেঞ্চুরিতে বিশাল জয় প্রাইম ব্যাংকের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নাইম শেখের ঝোড়ো সেঞ্চুরিতে বিশাল জয় প্রাইম ব্যাংকের

ঢাকা প্রিমিয়ার লিগে আবারও ঝোড়ো শতক উপহার দিয়ে প্রাইম ব্যাংককে জেতালেন নাইম শেখ। শাইনপুকুরের বোলারদের নাস্তানাবুদ করেই ছেড়েছেন তিনি। এর আগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে চমক দেখিয়েছিলেন বাঁহাতি ওপেনার।

আজ শুক্রবার বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি বেরিয়ে এসেছে নাইম শেখের ব্যাট থেকে। এদিন বাঁহাতি ব্যাটার ৬৪ বলে ৫ ছক্কা ও ১১ বাউন্ডারি হাঁকিয়ে করেছেন ১০৪ রান। তার হার না মানা শতকে শাইনপুকুরকে হেসেখেলে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।

 

পেসার শফিকুল ইসলাম ও বাঁহাতি স্পিনার নাজমুল অপুর সাড়াশি বোলিংয়ের মুখে মাত্র ১৫৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে দুই ওপেনার নাইম শেখ ও সাব্বির হোসেন (৪৮ বলে ৪৭) প্রথম উইকেটে ১৫.২ ওভারে ১২০ রান তুলে দিলে জয়ের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায় প্রাইম ব্যাংকের। এরপর মাত্র ২০.১ ওভারেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।

৭ ম্যচে প্রাইম ব্যাংকের চতুর্থ জয়ের বিপরীতে শাইনপুকুর হারলো ষষ্ঠবারের মতো।

 

সংক্ষিপ্ত স্কোর

শাইনপুকুর: ৪৮.৪ ওভারে ১৫৯ (ফারজান আহমেদ ৩৮, শাহরিয়ার সাকিব ২৯; শফিকুল ৩/২১, নাজমুল অপু ৩/২২, রিশাদ ২/৩৭)।

প্রাইম ব্যাংক: ২০.১ ওভারে ১৬২/১ (নাইম শেখ ১০৪*, সাব্বির হোসেন ৪৭; শাহিন আলম (১/৪৫)।

 

ফল: প্রাইম ব্যাংক ৯ উইকেটে জয়ী।