NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নেটফ্লিক্সে সেরা তিনে নতুন জুটি ইব্রাহিম ও খুশির সিনেমা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নেটফ্লিক্সে সেরা তিনে নতুন জুটি ইব্রাহিম ও খুশির সিনেমা

দুই তারকার সন্তান জোট বেঁধেছেন একঝাঁক তারকার সঙ্গে। স্বভাবতই সিনেমাটি নিয়ে আলোচনার শেষ নেই। বলা হচ্ছে ‌‘নাদানিয়ান’ ছবির কথা। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান ও শ্রীদেবীর কন্যা খুশি কাপুর। তাদের সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন সুনীল শেঠি, মাহিমা চৌধুরী, দিয়া মির্জার মতো তারকারা।

ইব্রাহিম-খুশি দারুণ রসায়নে জমজমাট করে তুলেছেন সিনেমাটিকে। তার সাফল্যও মিলেছে নেটফ্লিক্সে। ছবিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 

নেটফ্লিক্স বলছে, ২০২৫ সালের সর্বাধিক দেখা ভারতীয় সিনেমার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ‘নাদানিয়ান’।

শাওনা গৌতম পরিচালিত রোমান্টিক কমেডি ছবি ‘নাদানিয়ান’। নেটফ্লিক্সে দুই সপ্তাহে ৮.২ মিলিয়ন ভিউ অর্জন করেছে। ভারতসহ বেশ কিছু দেশে এটি শীর্ষ ৩ তালিকায় স্থান পেয়েছে। ভারতীয় দর্শকদের মধ্যে প্রথম সপ্তাহে এটি দ্বিতীয় স্থানে থাকলেও দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান, মালদ্বীপ, ওমান, বাংলাদেশসহ বেশ কিছু দেশে শীর্ষস্থানে পৌঁছেছে।

 

নেটফ্লিক্সের ডেটা অনুযায়ী প্রথম সপ্তাহে ৩.৯ মিলিয়ন ভিউ নিয়ে সর্বাধিক ভিউয়ের তালিকায় ৫ নম্বরে ছিল ছবিটি। দ্বিতীয় সপ্তাহে এটি ৪.৩ মিলিয়ন ভিউ পেয়ে ৩ নম্বরে উঠে এসেছে। দুই সপ্তাহে ছবিটি মোট ৮.২ মিলিয়ন ভিউ পেয়েছেল।

 

এ ছবির আগে অবস্থান করছেন ‘পুষ্পা ২’ এবং ‘ধুম ধাম’। ‘নাদানিয়ান’ ছবির পরে আছে ৪ নম্বরে ‘ডাকু মহারাজ’, ৫ মিলিয়ন ভিউ ও ৫ নম্বরে ‘বিদামুয়ারচি’, ৪.৩ মিলিয়ন ভিউ। আগামী দিনগুলোতে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে কিনা সেটাই এখন দেখার বিষয়।