NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

‘ধর্ষণ’ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

‘ধর্ষণ’ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

‘ধর্ষণ’ শব্দের ব্যবহার এড়িয়ে যাওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, ‘ধর্ষণ মানে ধর্ষণ, তা আট বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।

 

এতে আরো বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি যেকোনো ধরনের সহিংসতা কঠোরভাবে প্রতিহত করবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, আমি অনুরোধ করব এই দুটি শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো—ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ।

আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা ‘নারী নির্যাতন’ বলবেন, নারী ‘নিপীড়ন’ বলবেন।”

 

ডিএমপি কমিশনারের এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমালোচনার ঝড় বইছে।