NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নারী দিবসে মোদির নিরাপত্তায় থাকবেন শুধু নারীরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

নারী দিবসে মোদির নিরাপত্তায় থাকবেন শুধু নারীরা

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের গুজরাটের নভসারি জেলায় 'লাখপতি দিদি' অনুষ্ঠানে ভাষণ দেবেন দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভাষণের সময় প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবেন শুধুমাত্র নারী পুলিশকর্মীরাই। 

আন্তর্জাতিক নারী দিবসের কথা মাথায় রেখে, নারীশক্তিকে অভিবাদন জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

 

 

বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাট পুলিশ একটি অনন্য উদ্যোগ নিচ্ছে। ভারতের ইতিহাসে এই প্রথমবার শুধুমাত্র নারী পুলিশকর্মীরাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করবেন। নভসারির ভানসি বরসি গ্রামের হেলিপ্যাডে পৌঁছানো থেকে শুরু করে অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে নারীবাহিনী। 


 

এক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, মোট ২ হাজার ১৬৫ জন নারী কনস্টেবল, ১৮৭ জন নারী পিআই, ৬১ জন নারী পিএসআই, ১৯ জন নারী ডিওয়াইএসপি, ৫ জন নারী ডিএসপি, ১ জন নারী আইজিপি এবং ১ জন নারী এডিজিপি পুরো কর্মসূচির তদারকি করবেন।

এভাবেই নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সাফল্য উদযাপন করবে গুজরাট।