NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে ভারত ও নিউজিল্যান্ড।

টিম ইন্ডিয়া দুবাইতেই সব ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ড আবার লাহোরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুবাই পৌঁছে গিয়েছে। দুই দলই ফাইনালের জন্য নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যেই আবার আইসিসিও ঘোষণা করে দিয়েছে ফাইনাল ম্যাচে আম্পায়ার কারা হবেন, কে থাকবেন ম্যাচ রেফারি।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের জন্য চারজন আম্পায়ার এবং ম্যাচ রেফারির নামের তালিকা প্রকাশ করেছে আইসিসি। পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থকে ম্যাচ চলাকালীন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে।

ম্যাচের তৃতীয় আম্পায়ার হবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন রঞ্জন মাদুগালে।

 

আইসিসি টুর্নামেন্টের ফাইনাল ও সেমিফাইনালের আম্পায়ারদের নাম পরে ঘোষণা করা হয়। সেমিফাইনাল ও ফাইনালের দল আগে থেকে ঠিক করা থাকে না। যখন দলগুলি নির্ধারণ হয়ে যায়, তখন এটি মাথায় রাখা হয় যে, যে দু'টি দল খেলছে, সেই দেশের একজন আম্পায়ারও যেন না থাকে। এবার ভারত ও নিউজিল্যান্ডের দল ফাইনাল খেলছে, তাই এই দুই দেশের আম্পায়ারদের প্যানেলে জায়গা দেওয়া হয়নি।