NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ে করেছেন মিলন, পাত্রী কে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

বিয়ে করেছেন মিলন, পাত্রী কে

বিয়ে করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিলনের স্ত্রীর নাম তানিয়া শিপা। তিনি চট্টগ্রামের একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট হিসেবে কর্মরত।

আজ (৬ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিনেতা নিজেই।  মিলন বলেন, ‘আমার লাস্ট ইনসিডেন্ট সবাই জানেন। ২০২২ সালে আমার ওয়াইফ মারা যায়। তখন থেকে আমি সিঙ্গেল ফাদার। আমার ফ্যামিলি থেকে ওনাকে (শিপা) পছন্দ করেছিল। আমাকে আমেরিকা থেকে চার সপ্তাহের জন্য নিয়ে এসেছে। গত ৩ ফেব্রুয়ারি আমি দেশে এসেছি, ৮ তারিখে বিয়ে হয়।’

 

২০২২ সালের ৪ সেপ্টেম্বর মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ মৃত্যুবরণ করেন। এরপর থেকেই একমাত্র ছেলেকে নিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন অভিনেতা মিলন। তার প্রথম স্ত্রীর নাম লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।

 

আনিসুর রহমান মিলন বর্তমানে হলিউডের একটি সিনেমায় কাজ করছেন বলে জানিয়েছেন।