NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হেনরির ফাইফার, গ্রুপসেরা হওয়ার পথে ভারতের পুঁজি ২৪৯ রানের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

হেনরির ফাইফার, গ্রুপসেরা হওয়ার পথে ভারতের পুঁজি ২৪৯ রানের

চ্যাম্পিয়নস ট্রফিতে দু'দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তবে আজ রোববারের ম্যাচে যে দল জিতবে তারাই হবে এ-গ্রুপের চ্যাম্পিয়ন। সেই লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৯ রানের পুঁজি গড়েছে ভারত। অর্থাৎ গ্রুপসেরা হয়ে সেমিতে যেতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫০ রান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে আড়াইশো রানের মধ্যে আটকাতে বড় অবদান নিউজিল্যান্ডের ডানহাতি পেসান ম্যাট হেনরির। ইনিংসের শেষ বলে মোহাম্মদ শামিকে মিডউইকেটে গ্লেন ফিলিপসের হাতের ক্যাচ বানিয়ে ফাইফার পূর্ণ করেছেন তিনি। ৫ উইকেট শিকারে কিউই পেসার খরচা করেছেন ৪২ রান।

 

৩০ রানে ৩ উইকেট হারানো ভারতের হয়ে লড়াই করেছেন শ্রেয়াস আইয়ার। ৯৮ বলে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ ৭৯ রান করেছেন ডানহাতি ব্যাটার। লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও শামির সঙ্গে ছোট ছোট জুটি করে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

অক্ষর প্যাটেল ৪২, রাহুল ২৩, জাদেজা ১৬ ও রোহিত শর্মা ১৩ রান করেছেন। এদিন ১৫৪টি ডট বল খেলেছেন ভারতের ব্যাটাররা।

 

হেনরি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন, উইল ও'রর্কে, মিচেল স্যান্টনার ও রাচিন রাবিন্দ্রা।

যে দল জিতবে, সেমিতে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, আর যারা হারবে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।