NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

‘ভারত বাড়তি সুবিধা পাচ্ছে’ পাকিস্তানের সঙ্গে একমত প্রোটিয়া তারকা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

‘ভারত বাড়তি সুবিধা পাচ্ছে’ পাকিস্তানের সঙ্গে একমত প্রোটিয়া তারকা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে একই ভেন্যু দুবাইয়ে। এটি কি তাদের বাড়তি সুবিধা দিচ্ছে না? পাকিস্তানি কোচ আকিব জাভেদ যখন এমন কথা বলেন, তখন অনেকেই মানতে চাননি। তবে তারই সুরে কথা বলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ফলে আলোচনাটা ডালপালা গজিয়েছে ভালোভাবেই। দক্ষিণ আফ্রিকাও কি তেমন মনে করে? সংবাদ সম্মেলনে দলটির টপঅর্ডার ব্যাটার রসি ভ্যান ডার ডাসেনের কাছে এমন প্রশ্ন ছুটে গেলে একইরকম উত্তর দিলেন তিনি।

 

ভ্যান ডার ডাসেন বলেন, ‘এটি অবশ্যই একটি সুবিধা। পাকিস্তানও এটি নিয়ে মন্তব্য করেছে, এবং আমি মনে করি এটি পুরোপুরি সত্যি।’

প্রোটিয়া তারকা আরও বলেন, ‘আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেলে থাকেন, একই অনুশীলন সুবিধা ব্যবহার করেন এবং একই মাঠে বারবার খেলেন, তাহলে এটি নিঃসন্দেহে একটি সুবিধা।’

 

যদিও ভ্যান ডার ডাসেন মনে করেন, এই সুবিধাটাই ভারতের জন্য চাপ হয়েও দাঁড়াতে পারে। তিনি বলেন, ‘যে দল ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল বা ফাইনালে খেলবে, তারা একেবারে নতুন কন্ডিশনে খেলবে, কিন্তু ভারত এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত থাকবে। ফলে তাদের জন্য এটি সুবিধাজনক হলেও, একইসঙ্গে তাদের ওপর বাড়তি চাপও থাকবে, কারণ তারা এই সুবিধা পুরোপুরি কাজে লাগানোর প্রত্যাশায় থাকবে।’

এর আগে পাকিস্তানের কোচ আকিব জাভেদ ভারতের বিপক্ষে হারের পর বলেছিলেন, ‘হ্যাঁ, একই মাঠে বারবার খেললে সুবিধা হয়। কিন্তু আমরা শুধু এই কারণেই হারিনি, এবং ভারতও এখানে দশটা ম্যাচ খেলে ফেলেনি।’

 

অস্ট্রেলিয়ার অনুপস্থিত অধিনায়ক প্যাট কামিন্সও এমন কথাই বলেন, ‘আমি মনে করি, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া ভালো ব্যাপার, তবে ভারত যে সব ম্যাচ এক ভেন্যুতে খেলছে, তা তাদের জন্য বিশাল সুবিধা। তারা এমনিতেই শক্তিশালী দল, এর ওপর এই সুবিধাও তাদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।’