NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফি বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফি বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

রাওয়ালপিন্ডির আকাশের অবস্থা ভালো নয়। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিনই দেখা গিয়েছিলো। বৃষ্টির কারণে সেদিন হাইভোল্টেজ ম্যাচটির টসই অনুষ্ঠিত হতে পারেনি।

একই ভাগ্য বরণ করতে হলো বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকেও। তুমুল বৃষ্টির কারণে এই মাঠে আজকের ম্যাচটি আর আয়োজন সম্ভব নয়। যে কারণে বিলম্ব না করে আগেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো।

 

বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। আড়াইটায় টস। বৃষ্টি শুরু হয় তারও আগে থেকে। মূলতঃ গত কয়েকদিনই পাঞ্জাব প্রদেশের আবহাওয়া খারাপ। আজ যেমন শুধু রাওয়ালপিন্ডি নয়, লাহোরেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

রাওয়ালপিন্ডিতে শুধুমাত্র বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটিই নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পেরেছে। এরপর থেকেই প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যে কারণে ভেসে গেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিন আফ্রিকার ম্যাচটি। এবার মাঠে গড়াতে পারলো না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিও।

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিলো ৬ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ৫ উইকেটে।

 

অন্যদিকে পাকিস্তান উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ৬০ রানে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছিলো ৬ উইকেটে। ফলে শেষ ম্যাচটির আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশ এবং পাকিস্তান- দুই দলেরেই।