NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ে করলেন শাকিলা পারভীন, পাত্র কে


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৮ এএম

বিয়ে করলেন শাকিলা পারভীন, পাত্র কে

বিয়ে করেছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। ফেসবুক আইডিতে ছবি পোস্ট করে নিজেই জানালেন সুখবর। বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

তার স্বামীর নাম আরবিন খান সোহান। তিনি পেশায় বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু।

 

গত ২৩ ফেব্রুয়ারি শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজম্যান্ট হবার কথা ছিলো। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার কথামতো সেদিনই আকদ সম্পন্ন হয়। শাকিলা জানান, আরবিন সোহানের সঙ্গে তহার পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন, চিনতেন। সেইসূত্রে প্রেম।

ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পেরে আনন্দিত শাকিলা। সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুখে দুঃখে একসঙ্গে দুজনে জীবনটা কাটিয়ে দিতে পারেন।

 

বিয়ে করলেন শাকিলা পারভীন, পাত্র কে

শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিত অর্জন করেছেন।

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।

 

সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।