NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

তোপের মুখে পোস্টার ও সেই সিনেমার দৃশ্য থেকে বাদ পড়লেন উর্বশী!


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৪:৩৬ এএম

তোপের মুখে পোস্টার ও সেই সিনেমার দৃশ্য থেকে বাদ পড়লেন উর্বশী!

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে উর্বশী রাউতেলার ‘ডাকু মহারাজ’ সিনেমা। তবে নিজের সিনেমার পোস্টার থেকে বাদ পড়েন অভিনেত্রী। শুধু পোস্টারই নয়, বাদ পড়েছে তার অভিনীত দৃশ্যও। 

এর কারণ হিসেবে অনেকে এ সিনেমায় বালাকৃষ্ণের সঙ্গে তার ‘আপত্তিকর’ নাচের অভিযোগ তুলেছেন।

এবার তার সেই সম্পূর্ণ গানটিই কেটে ফেলছে নেটফ্লিক্স। 

 

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি থেকে ঊর্বশীর সেই নাচ বাদ দিয়েছে প্ল্যাটফর্মটি।

‘ডাকু মহারাজ’ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বালাকৃষ্ণ ও ববি দেওল। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উর্বশী।

 

এর আগে নেটফ্লিক্সের প্রকাশ করা পোস্টারে বাকি অভিনেতা–অভিনেত্রীদের দেখা গেলেও উর্বশীকে সেখানে রাখা হয়নি। 

সিনেমা সমালোচকরা মনে করছেন, অভিনেত্রীকে নিয়ে বিতর্কের কারণেই তার অভিনীত দৃশ্যগুলো মুছে দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ কেউ মনে করছেন, উর্বশীকে পোস্টার থেকে বাদ দেওয়ার আরেকটি কারণ, সম্প্রতি সাইফ আলী খানকে নিয়ে করা তার বিতর্কিত মন্তব্যটি। 

এদিকে নেটফ্লিক্সের পোস্টার ও গানটি বাদ দেওয়া প্রসঙ্গে এখনো মুখ খোলেননি লাস্যময়ী এই অভিনেত্রী।