NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জাকের-হৃদয়ের প্রশংসায় রোহিত


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৪ এএম

জাকের-হৃদয়ের প্রশংসায় রোহিত

ভারতের জন্য ম্যাচটা আরও সহজ হতে পারতো। ৮.৩ ওভারে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে টাইগাররা শেষ পর্যন্ত তুলেছে ২২৮।

এই যে সম্মানজনক একটা পুঁজি পর্যন্ত যাওয়া, তার পেছনে আসল অবদান জাকের আলী আর তাওহিদ হৃদয়ের লড়াকু জুটি। ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন তারা, যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই এই উইকেটে সবচেয়ে বড় জুটি।

 

তাওহিদ হৃদয় চোটে পড়লেও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। জাকের আলী করেন ৬৮।

ম্যাচ শেষে এই জুটির আলাদা করে প্রশংসা করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে বড় জুটি গড়ার জন্য।’

 

রোহিত জানালেন, উইকেট মোটামুটি কঠিন ছিল। তবে তার দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। ভারতীয় দলপতির কথা, ‘খুব বেশি ঘাস ছিল না, আমরা জানতাম উইকেট মন্থর হবে। সেভাবেই খেলেছি। আমার মনে হয়, আমরা কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই।’