NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

বিয়ের ওয়েবসাইটে ভুয়া পরিচয়ে নিবন্ধন, ১৫ পাত্রীকে ধর্ষণ


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩২ এএম

বিয়ের ওয়েবসাইটে ভুয়া পরিচয়ে নিবন্ধন, ১৫ পাত্রীকে ধর্ষণ

পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে নিজেকে ভারতের দিল্লি পুলিশের কর্মকর্তা হিসাবে নিবন্ধন করেন। পরে একের পর এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তাদের মধ্যে ১৫ জনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক হিমাংশু যোগেশভাই পাঞ্চালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

হিমাংশু যোগেশভাই পাঞ্চাল অহমেদাবাদের বাসিন্দা। পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে ভুয়া প্রোফাইল খোলেন তিনি। সেখানে নিজেকে দিল্লি পুলিশের তর্মকর্তা বলে পরিচয় দেন। সেখান থেকে বেশ কয়েকজন নারীর সঙ্গে আলাপ হয় তার।

তাদের বিশ্বাস অর্জন করেন। সেই সব নারীদের সঙ্গে একেক সময়ে দেখা করতেন। তাদের নানা রকম উপহার দিতেন। রেস্তোরাঁয় নিয়ে যেতেন।
এভাবেই সেই সব নারীদের বিশ্বাস অর্জন করতেন।

 

পুলিশ জানিয়েছে, নারীদের বিশ্বাস অর্জন করার পর তাদের বিয়ের প্রতিশ্রুতিও দিতেন। আর তার সেই ফাঁদে পা দেওয়া শুরু করেন নারীরা। এভাবে গত আড়াই বছর ধরে ১৫ জন নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, নানা অছিলায় ওই নারীদের কাছ থেকে টাকা নিতেন।

এভাবে কয়েক লাখ টাকা হাতানোরও অভিযোগ উঠেছে পাঞ্চালের বিরুদ্ধে। 

 


 

বিষয়টি প্রকাশ্যে আসে মুম্বইয়ের ভাসাই রোডের এক নারীর অভিযোগের ভিত্তিতে। ধর্ষণের অভিযোগ তোলেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নারী একা নন, এভাবে আরো নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র : আনন্দবাজার।