NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

টিকা নিতে এসে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা


খবর ডেস্ক//   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৭:২২ এএম

>
টিকা নিতে এসে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা

‘ভয় লাগছে কি না’ জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, কোন রকম ভয় লাগছে না। টিকা নিলে কিছুই হয় না। 

সানজিদা বলে, টিকা নিলে বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়, করোনা হয় না। আর টিকা না নিলে করোনা হলে মানুষ বেশি অসুস্থ হয়, এমনকি মারাও যেতে পারে। 

তৃতীয় শ্রেণির আরেক শিক্ষার্থী শামীমা সিদ্দিকা তাসিন বলে, টিকা নিতে কোন ভয় লাগছে না। আম্মু আমার সঙ্গে এসেছে। বলেছে টিকা নিলে কোন ভয় নেই। 

কেন টিকা নিতে চাও জানতে চাইলে এই ক্ষুদে শিক্ষার্থী বলে, টিকা নিলে করোনা থেকে ভালো থাকা যায়। তাই আমি এই ভাইরাস থেকে সুরক্ষা নেওয়ার জন্য টিকা নিতে এসেছি।

মো. মাইমুন সিদ্দিক নামের আরেক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে সে জানায়, বন্ধুদের সঙ্গে টিকা নিতে এসে তার খুব ভালো লাগছে। ভয় লাগছে কি না জানতে চাইলে মাথা নাড়িয়ে বলে, একটুও ভয় লাগছে না। 

মাইমুন বলে, মা বলেছে করোনা থেকে সুরক্ষা পেতে টিকা নিতে হবে। টিকা নিতে এসে ভালো লাগছে।

100%

মো. স্বপন মিয়া নামের এক অভিভাবকের সঙ্গে কথা বললে তিনি বলেন, দুই মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি। একজন পড়ে ক্লাস ওয়ানে, আরেকজন তৃতীয় শ্রেণিতে। দুইজনই হাসিমুখে টিকা নিতে এসেছে। তাতের মধ্যে কোন ভয় নেই। 

কেন শিশুদের টিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে স্বপন মিয়া বলেন, আমি টিকা নিয়েছি, আমার স্ত্রীসহ আমার বড় বাচ্চারা নিয়েছে। এখন ছোটদের নিয়ে এসেছি। টিকা নেওয়া মানেই করোনা থেকে সুরক্ষা। 

বাচ্চাদের নিয়ে কোন ভয় বা শঙ্কা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, সারা বিশ্বে টিকা কার্যক্রম চলছে। এই পর্যন্ত আমি কোথাও শুনিনি টিকা নিয়ে কেউ মারা গেছেন। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই।