NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ভোটে অপপ্রচার ঠেকাতে ইসির পাশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৫ পিএম

ভোটে অপপ্রচার ঠেকাতে ইসির পাশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার ঠেকাতে নির্বাচন কমিশনকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম (আইএফইএস)’।

প্রতিষ্ঠানটির কাছ থেকে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য দুদিনের প্রশিক্ষণ নেবে নির্বাচন কমিশন (ইসি)।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ২২ ও ২৩ ফেব্রুয়ারি আইএফইএস আয়োজিত দুই দিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং’ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। কর্মসূচি উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ।

 

দুদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির প্রতি আস্থাহীনতা, নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার, ভোটার নিবন্ধন যোগাযোগ ঘাটতি, দক্ষতা বৃদ্ধি ও ঘাটতি পূরণে বৈশ্বিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) গ্রহণযোগ্য উপস্থিতি, অনলাইনে ভুল তথ্য চিহ্নিতকরণ ও ভোটারদের জন্য উৎসাহমূলক কনটেন্ট প্রচার, যোগাযোগের স্বচ্ছতা আনা প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।