NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এমবাপের হ্যাটট্রিক, সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২০ পিএম

এমবাপের হ্যাটট্রিক, সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল

ম্যানসিটির মাঠ থেকেই ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরেছিলো রিয়াল মাদ্রিদ। বুধবার ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ওঠার প্লে-অফের ফিরতি লেগের ম্যাচ। তার আগেই ম্যনসিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, ১ ভাগ সম্ভাবনা নিয়ে বার্নব্যুতে যাচ্ছেন তিনি।

তার ধারণাই সঠিক প্রমাণিত হলো। সান্তিয়াগো বার্নাব্যুতে জ্বলে উঠলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন তিনি। এমবাপের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে রিয়াল মাদ্রিদ। সে সঙ্গে দুই লেগে মিলে ৬-৩ ব্যবধানে সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করলো লজ ব্লাঙ্কোজরা।

 

শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হতে পারে বায়ার লেভারকুসেন কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের। যদিও নির্ভর করছে শুক্রবারের ড্র’এর ওপর। তবে, রেকর্ড ১৬তম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি এখন রিয়ালের সামনে।

অন্যদিকে কোচিং ক্যারিয়ারে সর্বনিম্ন অবস্থায় রয়েছেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে তার অধীন কোনো ক্লাব শেষ ষোলোয় ওঠার আগে বিদায় নেয়নি। এই প্রথম নিলো।

 

হ্যাটট্রিক করার পর কিলিয়ান এমবাপে বলেন, ‘এটা ছিল একটি নিখুঁত রাত। এটা একমাত্র সত্যি যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় উঠেছে। আমরা সব সময়ই ঘরের মাঠে শক্তিশালি এবং এটা খুব ভালো লাগার বিষয় যে, আমরা সমর্থকদের আনন্দ উপহার দিতে পেরেছি।’

ম্যাচের প্রথমার্ধে তো রিয়াল মাদ্রিদের সামনে কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি ম্যানসিটি। কারণ, প্রথমার্ধে রিয়ালের গোলমুখে একটি শটও নিতে পারেনি তারা। গত বছর যে ম্যানসিটিকে দেখা গিয়েছিলো, এবারের ম্যানসিটি যেন তারা ছায়া। তবে, এমন পরিস্থিতি হওয়ার কারণও ছিল। আরলিং হালান্ড খেলতে পারেননি ইনজুরির কারণে। ফলে তাদের আক্রমণের ধার এমনিতেই কমে গিয়েছিলো।

৪র্থ মিনিটে রিয়াল মাদ্রিদের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেন কিলিয়ান এমবাপে। রুবেন ডিয়াজের হেড নিতে ব্যর্থ হলে বল চলে যায় এমবাপের কাছে। এডারসনের মাথার ওপর দিয়ে দারুণ এক লবে বল জড়িয়ে দেন সিটির জালে।

 

৩৩ মিনিটে আবারও গোল করলেন এমবাপে। জসকো জিভার্ডিওলকে দারুণ এক কাটব্যাকে পরাস্ত করে খুব কাছ থেকে নেয়া শটে সিটির জালে বল জড়ান এমবাপে।

এরপরও সিটির ওপর চাপ ধরে রাখে রিয়াল এবং একের পর এক সুযোগ মিস করতে থাকে। অবশেষে ৬১তম মিনিটে আবারও গোল। এবার হাটট্রিক পূরণ করেন এমবাপে। বাম পায়ের দুর্দান্ত এক শট তিনি জড়িয়ে দেন সিটির জালে।

 

ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ৯০+২ মিনিটে একটি স্বান্তনাসূচক গোল করেন ম্যানসিটির নিকো গঞ্জালেজ। ম্যাচ শেষ হলো ৩-১ ব্যবধানে।