NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০১ এএম

বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ

বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত পিছিয়ে গেছে ইন্টার মিয়ামির একটি ম্যাচ। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামার কথা ছিল লিওনেল মেসিদের। তবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচটি পূর্বনির্ধারিত সময়ে খেলতে পারবে না মিয়ামি।

প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে ভারী তুষারপাতের কারণে প্রাথমিকভাবে ম্যাচটি স্থগিত করেছিল উত্তর আমেরিকার ফুটবল সংস্থা- কনকাকাফ। এরপর তারা জানিয়ে দিয়েছে, খেলাটি ২৪টি ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

কনকাকাফ এক বিবৃতিতে বলেছে, ‘চিলড্রেনস মার্সি পার্কে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তটি খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দুটি ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই এটি চূড়ান্ত হয়েছে।’

 

ক্রীড়া পরিচালনা সংস্থাটি আরও জানিয়েছে, মাঠে তুষার জমার সম্ভাবনার কারণেও ম্যাচটি স্থগিত করা হয়েছে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব কানসাস এবং মধ্য ও পশ্চিম-মধ্য মিসৌরির কিছু অংশের জন্য শীতকালীন ঝড়ের সতর্কতাও জারি করেছে।

 

ফিরতি লেগ ২৫ ফেব্রুয়ারি মিয়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই লেগ মিলিয়ে বিজয়ী দল জামাইকার ক্যাভালিয়ারের বিপক্ষে শেষ ষোলোতে মুখোমুখি হবে।

চ্যাম্পিয়ন্স কাপ কনকাকাফের আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা, যা উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ক্লাবগুলোর সর্বোচ্চ মহাদেশীয় টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়।

 

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার মিয়ামির কোচ হিসেবে মহাদেশীয় প্রতিযোগিতায় অভিষেক হবে হ্যাভিয়ের মাসচেরানোর।