NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘সানাম তেরি কাসাম’-এর পর ৩ সিনেমায় চুক্তি, তবু বলিউড ছাড়েন মাওরা!


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৩ পিএম

‘সানাম তেরি কাসাম’-এর পর ৩ সিনেমায় চুক্তি, তবু বলিউড ছাড়েন মাওরা!

বড়পর্দায় মুক্তির পর সেভাবে সফলতা পায়নি। তবে টিভির পর্দায় আসার পর দর্শক মহলে ব্যাপক ঝড় তুলেছে যে সিনেমা, তার নাম ‘সানাম তেরি কাসাম’। রোমান্টিক-ড্রামা জনরার সিনেমাটি ৯ বছর পেরিয়েও প্রানবন্ত দর্শকহৃদয়ে। সিনেমায় সারুর চরিত্রে অভিনয় করে বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন।

যদিও তখন এই সিনেমা বক্স অফিসে তেমন কোন সাফল্য অর্জন করতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে পুনরায় মুক্তির পর বক্স অফিসে এটি দারুণ সাফল্য অর্জন করেছে। যার ফলে নতুন করে আলোচনায় সেই মাওরা।

 

এখন কোথায় সেই নায়িকা? এতোটা আলোচনায় আসার পরেও কেন আর কোনো বলিউড সিনেমায় দেখা যায়নি তাকে? এসব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।

 


 

মাওরা হোসেন একজন পাকিস্তানি অভিনেত্রী। তবে ‘সানাম তেরি কাসাম’-এর পর মাওরা তিনটি ভারতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে সেগুলো আর আলোর মুখ দেখেনি। সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে, ক্যারিয়ারের অজানা গল্প তুলে ধরেন মাওরা।

এসময় তিনি জানান, তিনি সিনেমাগুলোর কাজ শুরু করেছিলেন, তবে কিছু কারণে তাকে সরে আসতে হয়। এই অভিনেত্রী আরও জানান, যেহেতু সেই প্রকল্পগুলোর অংশ হতে পারেননি, তাই সেগুলো নিয়ে কথা বলতে একেবারেই আগ্রহী নন মাওরা।

 


 

এসময় ‘সানাম তেরি কাসাম ২’-এ অভিনয়ের সম্ভাবনা নিয়ে অভিনেত্রী তার মতামত শেয়ার করেন। তিনি জানিয়েছেন, চরিত্রটিতে আবার ফিরতে তিনি আগ্রহী রয়েছেন, তবে অন্য কেউ যদি এই চরিত্রে অভিনয় করে তাতেও সমান খুশি হবেন এই সুন্দরী। মাওরা এই সিনেমার প্রযোজক দীপক মুকুটের প্রশংসা করেছেন এবং তার সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেছেন যে, সিক্যুয়েলটি আগেরটির চেয়েও বেশি সাফল্য অর্জন করবে, সেটাতে অভিনেত্রী থাকুন বা না থাকুন। 

 


 

অন্যদিকে, ‘ইন্ডিয়া ফোরামস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা রাধিকা রাও এবং বিনয় সপ্রু জানান যে, ‘সানাম তেরি কাসাম’ শুরু থেকেই দুই পর্বের গল্প হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। এসময় তারা নিশ্চিত করেছেন, এই সিনেমার সিক্যুয়ালের কাজ চলছে এবং এর গল্পকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে। 

ব্যক্তিগত জীবনে সদ্যই বিয়ে করেছেন জনপ্রিয় পাকিস্তানি মডেল ও অভিনেত্রী মাওরা হোসেন। তার বর আমির গিলানিও পেশায় মডেল ও অভিনেতা। দুই পরিবারের উপস্থিতিতে পাকিস্তানের লাহোরের এক দুর্গে বিয়ে সারেন মাওরা ও আমির। ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল তাঁদের।