NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বাংলাদেশ মাতাতে আসছে বিটিএস!


খবর ডেস্ক//   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৮ এএম

>
বাংলাদেশ মাতাতে আসছে বিটিএস!

বিশ্বজুড়ে ঝড় বইয়ে দেওয়া কোরিয়ান ব্যান্ড বিটিএস। কে-পপ ঘরানার গান ও ব্যতিক্রম উপস্থাপনার জন্য ব্যান্ডটি আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছে। সংগীতের সেরা পুরস্কার গ্র্যামি কিংবা বিলবোর্ড অ্যাওয়ার্ডস সবেতেই নিজেদের অবস্থান জাহির করেছে তারা। এমনকি জাতিসংঘের সদরদপ্তর থেকে হোয়াইট হাউজ; সবখানেই পৌঁছে গেছে ব্যান্ডটি।

এবার বাংলাদেশ মাতাতে আসছে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় বিটিএস। দেশের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজ’ বিটিএসকে নিয়ে আসছে। এমনটিই জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী।

বিটিএস ঢাকায় আসবে নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা অফিশিয়ালি যোগাযোগ করেছি। তাদের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। তারা ২০২৩ সালের প্রথমভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশে বিটিএস-এর ক্রেজ সম্পর্কে জেনেই তারা ২০২৩ সালে আসবেন। আমরা এ বছরের শেষদিকে তারিখ চূড়ান্ত হলে খবরটি পৌঁছে দিতে পারবো। ’

তিনি আরও বলেন, ‘আমি শাহরুখ খানকে এদেশে এনে ইভেন্ট করিয়েছি, আদনান সামীসহ বিশ্বখ্যাত তারকারা এসেছেন। তাই আমি অথেনটিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশে শ্রোতা-দর্শক এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন, বিটিএস-এর পারফরম্যান্স দেখার জন্য।’

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের তালিকাতে রয়েছে বিটিএস। তাদের ওয়ার্ল্ড ট্যুরের তালিকা ২০২৪ পর্যন্ত বুকড। বিটিএস নিজেদের জনপ্রিয়তার পাশাপাশি ব্যান্ডের ভাঙাগড়া, নানা কন্ট্রোভার্সিতেও মুখর থাকে সারা বছর। এই ব্যান্ডদলের দর্শক মূলত ১৫-২৩ বছরের তরুণ-তরুণীরা।  

উল্লেখ্য, বিটিএস ব্যান্ডটি গড়ে উঠেছিল ২০১০ সালে। গত কয়েক বছরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল ব্যান্ড বলা যায় এটিকে। গানের পাশাপাশি তারা মানবিক ও সামাজিক নানান কার্যক্রমে সক্রিয়।