NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হামলার পর বদলে গেছে সাইফ-কারিনার জীবন


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ০৯:৪০ পিএম

হামলার পর বদলে গেছে সাইফ-কারিনার জীবন

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বলিউড যেন থমকে গিয়েছিল। এ ঘটনার পর সাইফ-কারিনার জীবন ব্যাপকভাবে বদলে গেছে। এর আগে তাদের জীবনযাপন নিয়ে খুব একটা রাখঢাক করেননি এ তারকা দম্পতি। ফটো সাংবাদিকদের ক্যামেরায় যে কোনো সময়েই ধরা দিয়েছেন তারা।

 

এমনকি দুই সন্তান তৈমুর ও জেহকেও বার বার প্রকাশ্যে এনেছেন সাইফ-কারিনা। ক্যামেরার সামনে এর আগে নানান অঙ্গভঙ্গিও করতে দেখা গেছে তৈমুর-জেহকে। কিন্তু সে সব আর হবে না, পরিষ্কার করে বুঝিয়ে দিলেন কারিনা নিজেই। সাইফের ওপর হামলার পর তাদের অনেক কিছু পাল্টে গেছে।

শনিবার রণধীর কাপুরের জন্মদিন উপলক্ষে সপরিবারে তাদের বাড়ি গিয়েছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। বাড়ির বাইরে ফটো সাংবাদিকদের দেখে সাবধান হয়ে যান অভিনেত্রী। বাচ্চাদের ছবি তোলা যাবে না, স্পষ্ট জানিয়ে দেন করিনা।

 

ফটো সাংবাদিকদের দেখেই করিনা বলেন, ‘আমার ছবি তুলে আপনারা দয়া করে চলে যান। বাচ্চাদের ছবি তোলা যাবে না, বলেই দিয়েছিলাম।’ ফটো সাংবাদিকরা মেনে নেন কারিনার কথা। কিন্তু অভিনেত্রী আবারও স্মরণ করিয়ে দেন, ‘দয়া করে বাচ্চাদের একটা ছবিও তুলবেন না।’

সাইফ আলি খান, সিনেমা, চলচ্চিত্র, বলিউড, হামলা, বিনোদনহামলার পর বদলে গেছে সাইফ-কারিনার জীবন
তৈমুর ও জেহর সঙ্গে সাইফ-কারিনা।

১৬ জানুয়ারি সাইফ-কারিনার বাড়িতে মধ্যরাতে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। ডাকাতির উদ্দেশ্যেই তিনি হানা দিয়েছিলেন বলে জানা যায়। বাধা দিতে গেলে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সাইফের উপরে। ছয়বার ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাইফ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু আগের থেকে জোরদার হয়েছে তাদের নিরাপত্তা।

 

পাশাপাশি তৈমুর ও জেহকেও এবার থেকে আড়ালেই রাখতে চান সাইফ ও কারিনা। ঘটনার রাতে সাইফ রক্তাক্ত অবস্থায় অটোতে পৌঁছেছিলেন লীলাবতী হাসপাতালে। ঘটনার কয়েকদিন পরেই মূল অভিযুক্ত শরিফুল ইসলাম গ্রেফতার হন।