NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কেমন হলো শান্ত-মিরাজদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৬ পিএম

কেমন হলো শান্ত-মিরাজদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি

অবশেষে অপেক্ষার পালা ফুরাল। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার তিন দিন আগে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস হওয়ার লক্ষ্যে বর্তমানে দল দুবাইয়ে অবস্থান করলেও আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করে।

বরাবরের মতোই জার্সিতে প্রাধান্য পেয়েছে লাল-সবুজ।

জার্সির মাঝ বরাবর বাংলাদেশ নামের পর নিচে জায়গা পেয়েছে দেশের জাতীয় প্রাণী বেঙ্গল টাইগার। জার্সির নিচে সোনালি রঙের বাঘের ছাপ রয়েছে। জার্সির অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে সবুজ। আর হাতায় জায়গা পেয়েছে লাল।
১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও তাসকিন আহমেদ-মাহমুদ উল্লাহ রিয়াদ সবাই আছেন।

 

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২০ ফেব্রুয়ারি ম্যাচটি হবে দুবাইয়ে।

গ্রুপের বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। কিউইদের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি ম্যাচ শেষে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। ৮ বছর পর এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে এমনটিই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সেই লক্ষ্য পূরণে নিশ্চয়ই জার্সিতে জায়গা পাওয়া গর্জনরত বাঘ মাঠের ‘বাঘদের’ হুংকার তুলতে আত্মবিশ্বাসী করবে।