NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ইসরায়েলি কর্তৃপক্ষের পরানো টি-শার্ট পুড়িয়েছেন ফিলিস্তিনিরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৫৮ এএম

ইসরায়েলি কর্তৃপক্ষের পরানো টি-শার্ট পুড়িয়েছেন ফিলিস্তিনিরা

ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া টি-শার্ট পুড়িয়ে ফেলেছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। মুক্তি দেওয়ার আগে তাদের এসব টি-শার্ট পরিয়ে দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। নিজ ভূমিতে ফিরে এই ‘অপমানজনক’ টি-শার্ট পুড়িয়ে ফেলেন ফিলিস্তিনিরা। খবর আল জাজিরার।

টি-শার্টগুলোতে আরবি হরফে লেখা ছিল, ‘আমরা ভুলব না বা ক্ষমা করব না’। এসব টি-শার্ট ফিলিস্তিনিদের মধ্যে ক্রোধের জন্ম দিয়েছে এবং ‘বর্ণবাদী অপরাধ’ হিসাবে উল্লেখ করা হয়েছে। 

 

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। অপরদিকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে মুক্তি দেয় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আগে ইসরায়েলের প্রিজন সার্ভিস বন্দিদের জোর করে এসব টি-শার্ট পরিয়ে ছবি প্রকাশ করে। ফিলিস্তিনিদের যখন ফেরত পাঠানো হচ্ছিল তখন তাদের মধ্যে কয়েকজন টি-শার্টে লেখা বার্তা ঢেকে রাখার চেষ্টা করেন। জোর করে টি-শার্ট পরানোয় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

 

হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের বীর বন্দিদের পিঠে বর্ণবাদী স্লোগান দেওয়া এবং তাদের সাথে নিষ্ঠুরতা ও সহিংস আচরণের মতো অপরাধের নিন্দা জানাই। এটা মানবিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার খান ইউনিসের ইউরোপিয়ান গাজা হাসপাতালে পৌঁছানোর পর মুক্তি পাওয়া কয়েকজন ফিলিস্তিনি তাদের গায়ে পরানো টি-শার্টে আগুন ধরিয়ে দিয়েছেন।

এদিকে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ প্রোগ্রামের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে বলেছেন, এভাবে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে ‘অমানবিক’ আচরণ করেছে।

 

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে এখন পর্যন্ত ২৪ জন ইসরায়েলি বন্দি এবং ৯৮৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।