NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বাবা হয়ে পরীকে অভিনন্দন জানালেন রাজ


খবর ডেস্ক//   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ এএম

>
বাবা হয়ে পরীকে অভিনন্দন জানালেন রাজ

পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজ। আজ বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

সুখবরটি ফেসবুকেও ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন দেশজুড়ে চলমান জনপ্রিয় সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’র এই অভিনেতা।

পরীর সঙ্গে বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন আমার প্রিয় বউ পরীমণি। এটা আমাদের পুত্রসন্তান।’

এর আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল পুত্রসন্তান।