NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৯ এএম

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনিবিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যাশায় নিজেদেরকে ঝালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত দারুণ হতাশই হতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দলকে। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

আজ শুক্রবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৪২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ৫ উইকেট আর ২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ২০০৫ সালের পর এই প্রথম সাদা বলে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে ট্রফি জিতলো কিউইরা।

পুঁজি কম হলেও একটা সময় মনে হয়েছিল ম্যাচটা জমিয়ে তুলতে পারবে পাকিস্তান। কিন্তু ড্যারিল মিচেল ও টম লাথামের দৃঢ়তায় ম্যাচ বের করে নেয় নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ৮৮ বলে ৮৭ রানের জুটি করেন তারা।

নিউজিল্যান্ডের হয়ে ফিফটি করেন মিচেল ও লাথাম। ৫৮ বলে ৫৭ রান করেন মিচেল ও ৬৪ বলে ৫৬ রান করেন লাথাম। ওপেনার ডেভন কনওয়ে ৭৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। কেন উইলিয়ামসন ৩৯ বলে ৩৪ রান নেন।

 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২০২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু নবম উইকেটে ফাহিম আশরাফ ও নাসিম শাহের ৩৯ রানের জুটিতে কিছুটা হলেও লড়াই সুযোগ তৈরি করে পাকিস্তান।

এদিন পাকিস্তানের ইনিংসে নেই কোনো ফিফটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুুরি করা রিজওয়ান ও সালমান আগা যা লড়াই করেছেন। সর্বোচ্চ ৪৬ রান (৭৬ বলে) করেছেন রিজওয়ান। ৬৫ বল খেলে ৪৫ রানে থেমেছেন সালমান আগা।

এছাড়া তৈয়ব তাহির ৩৩ বলে ৩৮, বাবর আজম ৩৪ বলে ২৯, ফাহিম আশরাফ ২১ বলে ২২ ও নাসিম শাহ ১৭ বলে ১৯ রান করেন।

 

নিউজিল্যান্ডের হয়ে ৪৩ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেসার উইলিয়াম ও'রর্কে। দুই স্পিনার মাইকেল ব্রাসওয়েল ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট শিকার করেন। পাকিস্তানের হয়ে ৪৩ রানে ২ উইকেট নেন নাসিম শাহ।