NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

জার্মানিতে ভিড়ের মধ্যে উঠে গেলো গাড়ি, আহত ২০


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ০৪:৩৯ এএম

জার্মানিতে ভিড়ের মধ্যে উঠে গেলো গাড়ি, আহত ২০

জার্মানিতে একদল মানুষের উপর চলন্ত গাড়ি উঠে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মিউনিখ শহরের দাহাউয়ের স্ত্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির এই শহরে মিউনিখ নিরাপত্তা সম্মেলন নামে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বের বহু দেশের প্রতিনিধির এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন ঘিরে যখন জোর প্রস্তুতি চলছে, ঠিক তার আগ মুহুর্তে এমন ঘটনা ঘটলো।

 

মিউনিখ নিরাপত্তা সম্মেলন স্থল থেকে মাত্র ১ দশমিক ৫ কিলোমিটার (১ মাইল) দূরে এই ঘটনাটি ঘটেছে। নিরাপত্তা সম্মেলন ও আগামী সপ্তাহে জার্মানির জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে আগেই নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার।

জানা গেছে, ঘটনার পরই শহরের কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে বড় পরিসরে পুলিশ অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এরই মধ্যে গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে এবং তাকে আর ‘হুমকি’ বলে মনে করা হচ্ছে না।

ঘটনাস্থলের বর্ণনা দিয়ে স্থানীয় একজন সাংবাদিক এক্সে এক পোস্টে লিখেছেন, একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে ও একজন যুবককে পুলিশ ধরে নিয়ে গেছে। লোকেরা মাটিতে বসে আর্তনাদ করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, চলন্ত গাড়িটি ভার্দি ইউনিয়ন নামে সংগঠনের আয়োজিত ধর্মঘটের সাথে সম্পৃক্ত একটি বিক্ষোভে অংশগ্রহণকারী লোকজনের ওপর উঠে গেছে বলে মনে হচ্ছে। তবে ওই ইউনিয়ন জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত এই ঘটনার কোনো তথ্য নেই।

সূত্র: বিবিসি