NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ভৌতিক সিনেমায় শ্রদ্ধার একক রাজত্ব!


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ১১:৪১ পিএম

ভৌতিক সিনেমায় শ্রদ্ধার একক রাজত্ব!

গত বছর বলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। তার অভিনীত স্ত্রী সবচেয়ে বেশি আয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছে শাহরুখ খানের জওয়ান, পাঠানের মতো সিনেমাকে। এবার স্ত্রী ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির অপেক্ষায় শ্রদ্ধা। ভৌতিক সিনেমার জগতে ইতোমধ্যে নিজের অবস্থান বেশ পাকাপোক্ত করে ফেলেছেন অভিনেত্রী।

তবে চমকে দেওয়া বিষয় এই যে, আসন্ন আরো ৮টি ভৌতিক সিনেমায় দেখা যাবে শ্রদ্ধাকে!

 


 

দ্য নড ম্যাগাজিনের একটি রিপোর্টে জানা গেছে, ‘স্ত্রী ৩’ বা ‘ভেড়িয়া ২’ তো বটেই, অভিনেত্রীকে হরর কমেডি ইউনিভার্সের ৮টি সিনেমাতেই নাকি দেখা যাবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে চিত্র নির্মাতা দীনেশ বিজন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন রিলিজ ডেটসহ। আর এই সবগুলো সিনেমাতেই থাকছেন শ্রদ্ধা!


 

২০২৫ সালে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা মন্দানা অভিনীত ‘থামা’ এবং ‘শক্তি শালিনী’। এরপর আসবে ‘ভেড়িয়া ২’, ‘চামুণ্ডা’, ‘স্ত্রী ৩’, ‘মহা মুঞ্জা’, ‘পেহেলা মহাযুদ্ধ’, ‘দুসরা মহাযুদ্ধ’।

তবে সম্প্রতি একটি গুজব রটেছে যে এই প্রতিটি হরর কমেডি সিনেমায় একজন কমন থাকছেন, আর তিনি হলেন শ্রদ্ধা কাপুর।

 


 

এখন পর্যন্ত ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৪টি সিনেমো মুক্তি পেয়েছে। এর মধ্যে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মুঞ্জা’ সিনেমায় শ্রদ্ধা ছিলেন না। এ ছাড়া স্ত্রী, স্ত্রী ২’তে তিনি নায়িকা হিসেবে ছিলেন।

এমনকী বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’তেও একটি গানে তাকে দেখা গিয়েছিল। আবার বরুণ ‘স্ত্রী ২’তে ক্যামিও চরিত্রে ধরা দেন। তাই ধারনা করা হচ্ছে ‘ভেড়িয়া ২’ সিনেমাতেও হয়তো আবার শ্রদ্ধার ক্যামিও থাকবে। ‘স্ত্রী ৩’-এ তো তিনি থাকবেনই। কিন্তু সেই দুটো সিনেমা ছাড়াও নাকি ৮টি ভৌতিক সিনেমায় দেখা মিলবে অভিনেত্রীর।
আর এমন সংবাদে উচ্ছ্বসিত শ্রদ্ধার ভক্তরাও। এখন শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা।