NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আসছে মেহজাবীনের ‘নীল সুখ’


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৪ পিএম

আসছে মেহজাবীনের ‘নীল সুখ’

‘প্রিয় মালতী’ দিয়ে প্রশংসিত হওয়া মেহজাবীন চৌধুরী নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ নিয়ে আসছেন। ভিকি জাহেদের পরিচালনায় এ ওয়েব ফিল্ম ১৮ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

মুক্তির আগে আজ (১০ ফেব্রুয়ারি) রাজধানীর শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরিচালক ভিকি জাহেদ জানান, তিনি এই ‘নীল সুখ’ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন।

 

ভিকি বলেন, হুমায়ূন আহমেদ স্যারের কাজগুলো আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। কিন্তু আমি বরাবরই থ্রিলার গল্পে কাজ করেছি। ‘নীল সুখ’ রোমান্টিক ধারার গল্প। এখানে দুটি পরিবারের গল্প বলেছি।

তিনি আরও বলেন, হুমায়ুন স্যার নিজেও পারিবারিক গল্পগুলো চমৎকারভাবে দর্শকদের সামনে তুলে ধরতেন। যেহেতু স্যারের প্যাটার্নের কাজ, তাই তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।

 

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, নির্মাতা ভিকি জাহেদ ভাইয়ের সাথে এটি আমার তৃতীয় ওয়েবের কাজ। আগের দুটি কাজ দর্শক গ্রহণ করেছিল। আমার ফ্যানরা চাচ্ছিল রোমান্টিক কাজে দেখতে। যেহেতু ভ্যালেন্টাইন তাই রোমান্টিক এই কাজটি করেছি।

 

মেহজাবীনের সঙ্গে এতে জুটিবদ্ধ হয়েছেন ফররুখ আহমেদ রেহান। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে এবারের ভালোবাসা দিবসে শ্রেষ্ঠ ভালোবাসার গল্প হতে পারে ‘নীল সুখ’।