NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২৪৮ রানে আটকে দিলো ভারত


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৩ পিএম

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২৪৮ রানে আটকে দিলো ভারত

ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই রান পেলেন। কিন্তু বড় একটা ইনিংস খেলার মতো ধৈর্য ধরতে পারলেন না কেউ। ফলে নাগপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭.৪ ওভারে ২৪৮ রানেই অলআউট হয়ে গেছে ইংলিশরা। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হবে ২৪৯।

টস জিতে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে ইংল্যান্ড। ফিল সল্ট আর বেন ডাকেট ৫৩ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৭৫ রান। ২৬ বলে ৫ চার আর ৩ ছক্কায় টি-টোয়েন্টি স্ট্রাইলে ৪৩ করেন সল্ট। এর মধ্যে হর্ষিত রানার এক ওভারেই তিন ছক্কা আর দুই বাউন্ডারিতে তোলেন ২৬।

 

দশম ওভারে হর্ষিত তুলে নেন জোড়া উইকেট। ২৯ বলে ৩২ করে আউট হন বেন ডাকেট, হ্যারি ব্রুক ফেরেন রানের খাতা খোলার আগেই। এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফেরা জো রুট ৩১ বলে করেন ১৯।

এরপর ফিফটি হাঁকান জস বাটলার আর জ্যাকব বেথেল। বাটলার ৫২ আর বেথেল করেন ৫১ রান। শেষদিকে জোফরা আর্চারের ১৮ বলে হার না মানা ২১ রানে আড়াইশর কাছাকাছি স্কোর দাঁড় করায় ইংল্যান্ড।

 

ভারতের রবীন্দ্র জাদেজা আর হর্ষিত রানা নেন তিনটি করে উইকেট।