NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নায়ক বিদেশে, মুক্তি পাচ্ছে আটকে থাকা ‘দায়মুক্তি’


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪১ এএম

নায়ক বিদেশে, মুক্তি পাচ্ছে আটকে থাকা ‘দায়মুক্তি’

সরকারি অনুদান নেওয়ার প্রায় সাত বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’ সিনেমাটি। ছবির নায়ক সাইমন সাদিক জানেন না সে কথা। বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি। ফেব্রুয়ারির ৭ তারিখ ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন অভিনীত সিনেমাটি। আজ (৩ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিনেমাটি ‍মুক্তির খবর জানানো হয়।

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে বানানো হয়েছে দায়মুক্তি। ছবির পরিচালক বদিউল আলম খোকন। এতে সাইমন ছাড়াও অভিনয় করেছেন সুম্মি রহমান, আবুল হায়াত, দিলারা জামান, সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবীণ অভিনেতা আবুল হায়াত বলেন, ‘পরিচালকের আগ্রহে এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। অনেক কথা বলার ইচ্ছে ছিল।

দিলারা জামান বলেন, দায়মুক্তি সত্যিই মুক্তি পাচ্ছে। এইটা খুব ভালো লাগছে। আনন্দ লাগছে। জীবনের শেষ মুহূর্তের কাজ হিসেবে খুব ভালো হয়েছে। খোকন ভাই খুব ভালোভাবে বানিয়েছেন। এটা সব সময়ের গল্প। আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন হলে গিয়ে ছবিটা দেখেন।

 

সংবাদ সম্মেলনে হাজির হতে না হতেই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান পরিচালক বদিউল আলম খোকন। লিখিত বক্তব্যে তিনি জানিয়েছেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী সেই গল্পটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’

উল্লেখ্য, ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল ‘দায়মুক্তি’।