NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ট্রাম্পের প্রস্তাবকে ‘জাতিগত নিধনের’ শামিল বলে নিন্দা ইরানের


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪৪ পিএম

ট্রাম্পের প্রস্তাবকে ‘জাতিগত নিধনের’ শামিল বলে নিন্দা ইরানের

ইরান সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে একে ‘জাতিগত নিধনের’ শামিল বলে সতর্ক করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের ‘আত্মনিয়ন্ত্রণের অধিকার সুরক্ষায় সহায়তা করা...জাতিগত নিধনের শামিল যেকোনো ধারণার ওপর চাপ দেওয়ার পরিবর্তে।’


 

বাকায়ীর এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এসেছে, যেখানে তিনি একাধিকবার গাজা উপত্যকা ‘পরিষ্কার’ করে সেখানকার জনগণকে মিসর ও জর্দানে স্থানান্তরের ধারণা উত্থাপন করেছেন।

বাকায়ী বলেছেন, ‘গাজা পরিষ্কার করা...গাজা উপত্যকা ও পুরো ফিলিস্তিনকে ঔপনিবেশিকভাবে মুছে ফেলার অংশ।

’ পাশাপাশি ‘কোনো তৃতীয় পক্ষ’ ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

 


 

ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া ইরান ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ফিলিস্তিনি অধিকারের সমর্থনকে তাদের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করেছে। বছরের পর বছর ধরে শত্রু হিসেবে বিবাদে থাকা ইরান ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধের সময় প্রথমবারের মতো সরাসরি হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এ ছাড়া ইরান হামাসকে আর্থিক ও সামরিক সহায়তা দিলেও তেহরান বরাবরই বলে আসছে, হামাস ও অন্যান্য গোষ্ঠী স্বাধীনভাবে কাজ করে।

 

অন্যদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ সম্প্রতি বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা ‘ক্ষতিগ্রস্ত করেছে’।

সূত্র : এএফপি