NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এক ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডকে সিরিজ হারালো ভারত


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৩ এএম

এক ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডকে সিরিজ হারালো ভারত

ইনিংসের মাঝামাঝিতে লড়াই করেছিলেন হ্যারি ব্রুক। শেষদিকে কিছুটা লড়েছেন জেমি ওভারটন। তবে দুজনের লড়াই ইংল্যান্ডের জয়ের জন্য যথেষ্ট হয়নি। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত ১৫ রানে হেরে গেছে ইংল্যান্ড। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের (৩-১) ট্রফি ঘরে তুলেছে ভারত।

আজ শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান করে ভারত। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ২ বল বাকি থাকতেই ১৬৬ রানে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতেছিল ভারত। তৃতীয় টি-টোয়েন্টি স্বাগতিক ভারতকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড। মনে হয়েছিল, আজকের ম্যাচটিও জিতে সমতায় ফিরবেন তারা। তবে শেষ পর্যন্ত আর ফেরা হয়নি।

এই ম্যাচে ভারতের হয়ে ফিফটি করেন শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া। দুবে ৩৪ বলে ৫৩ রান করেন। ৭ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা। পান্ডিয়াও করেন সমান ৫৩ রান। তবে দুবের চেয়ে তার ইনিংসটি ছিল আরেকটু গতিশীল। ৫৩ রানের ইনিংস খেলার পথে পান্ডিয়া খেলেছেন ৩০ বল। ৪টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার।

 

এছাড়া রিংকু সিং ২৬ বলে ৩০, অভিষেক শর্মা ১৯ বলে ২৯ রান করেন। বল হাতে ইংল্যান্ডের হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন সাকিব মাহমুদ। ২টি উইকেট নেন জেমি ওভারটন।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৫১ রান (৫ চার ২ ছক্কা) করেন চারে নামা হ্যারি ব্রুক। এর আগে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন ফিল সল্ট ও বেন ডাকেট। উদ্বোধনী জুটিতে ৬২ রান করেন তারা। ১৯ বলে ৩৯ রান করে ডাকেট আউট হন। সল্টের ইনিংস থামে ২১ বলে ২৩ রানে।

 

ওভারটন ১৫ বলে ১৯ রান করেন। ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন আদিল রশিদ। ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রবি বিষ্ণুই ও হার্ষিত রানা। ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী।