NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্লেনটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি কানসাসের উইচিটা থেকে আসছিল। এতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে দুর্ঘটনার কবলে পেড়ে প্লেনটি।

 

আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্লেনের যাত্রী ও ক্রুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করছি।

দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পোটোমাক নদীতে উদ্ধারের জন্য নৌকা ও ডুবুরিরা নামানো হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি এটিকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির ওপর নজর রেখেছেন।

 

সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, ব্ল্যাক হক হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। কিন্তু তাদের অবস্থা এখনো জানা যায়নি।

 

রিগান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে থাকে আমেরিকান এয়ারলাইনস। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: এপি, বিবিসি