NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মেহজাবীন, পরীমনির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০২:৫৭ এএম

মেহজাবীন, পরীমনির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস

মেহজাবীন চৌধুরী, পরীমনির পর এবার স্থানীয় মুসল্লিদের বাধার মুখে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে ‘সোনার থালা’ নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় এ নায়িকার। 

তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান। থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত মুসল্লিদের কয়েকজন ভিডিও প্রকাশ করেন।

সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে জানার পর মুসল্লি, জনতা খেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীরচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে।

 

এরপর ওই ব্যক্তি বলেন, ‘স্থানীয় মাদরাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’

জানা গেছে, পরে পুলিশের হস্তক্ষেপে অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান গণমাধ্যমে বলেন, স্থানীয় মুসল্লিরা এসে অভিযোগ করার পর থানা থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।

তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন।