NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রংপুরকে হারিয়ে প্লে-অফের দৌড়ে আরও এগিয়ে গেল চিটাগং


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৯ এএম

রংপুরকে হারিয়ে প্লে-অফের দৌড়ে আরও এগিয়ে গেল চিটাগং

রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে-অফের দৌড়ে আরও এগিয়ে গেছে চিটাগং কিংস। রংপুরের ১৪৩ রানের জবাব দিতে নেমে চিটাগং লক্ষ্য টপকে গেছে ৫ উইকেট আর ১৪ বল হাতে রেখে। শেষ চার বলে ৪টি ছক্কা হাঁকিয়েছেন হায়দার আলী। সহজ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে গেছে রংপুর।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমন ৪৩ বলে ৪১, মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২০, গ্রাহাম ক্লাক ১২ বলে ১৫ রান করেন। শেষ দিকে ঝড় তোলেন হায়দার আলী। ১৮ বলে খেলেন ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। হায়দার আলীর সঙ্গে ২ বলে ৮ রানে অপরাজিত ছিলেন শামীম হোসেন।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদের লড়াকু ফিফটিতে কেবল মান বাঁচানো ১৪৩ রানের পুঁজি পায় রংপুর। ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। ওপেনার স্টেফেন টেইলর ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। ৮ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। সৌম্য সরকার থামেন ১৭ বলে ২৩ রান করে।

টেকেননি অধিনায়ক নুরুল হাসান সোহান (২১ বলে ৯) ও ইরফান শুক্কুরও (২ বলে ১)। ৬৮ রানে ৫ উইকেট হারায় রংপুর। এরপর শেখ মেহেদীকে নিয়ে ষষ্ঠ উইকেটের জু্টিতে ৪৭ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জু্টি করে রংপুরের মান বাঁচান ইফতেখার।

 

৪৭ বলে হার না মানা ৬৫ রান (৭ চার ও ৩ ছক্কা) করেন ইফতেখার। ২০ বলে ২২ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী।

 

বল হাতে চিটগংয়ের হয়ে ৪৪ রানে ২ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামীম হোসেন। রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন।