NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

সৌদি রাষ্ট্রদূতকে ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল দিল পররাষ্ট্র মন্ত্রণালয়


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৬ পিএম

সৌদি রাষ্ট্রদূতকে ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পেয়েছেন। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে বিশেষ অবদান রাখায় তাকে এই পদকে ভূষিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হয়।

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

তিনি বলেন, সৌদি আরব আমাদের বিশ্বস্ত বন্ধু। সেখানকার ৩০ লাখ  প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স আনতে বিশেষ ভূমিকা রাখছেন। দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এই বন্ধনকে আরো দৃঢ় করেছে।
 

 

তিনি বলেন, আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। উভয় দেশই বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সম্প্রীতির পক্ষে সমর্থন জানানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ থেকেছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরো বাড়বে বলেও প্রত্যাশা করেন। ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পাওয়ার জন্য তিনি সৌদি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

 

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ এখানের রাষ্ট্রদূতদের কাজে আরো উৎসাহিত করবে। তবে এটা শুধু আমার অর্জন নয়, আমার মিশনের সব কর্মকর্তার পরিশ্রমের ফসল।

তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশিদের স্বাগত জানায়। গত তিন বছরে ২২ লাখ বাংলাদেশি কর্মীর ভিসা ইস্যু করেছে সৌদি দূতাবাস।

প্রতিদিন দূতাবাস সাত হাজার ভিসা ইস্যু করছে। এ ছাড়া বাংলাদেশ সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ক্ষেত্র। আমরা হজ-ওমরাহর খাত ছাড়িয়ে বহুমুখী সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।

 

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলেও প্রত্যাশা করেন তিনি।