NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশির ট্রাভেল এজেন্সি উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৩৮ পিএম

>
দুবাইয়ে প্রবাসী বাংলাদেশির ট্রাভেল এজেন্সি উদ্বোধন

দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভুমিকা অপরিসীম। বিশেষ করে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক সংকটে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনৈতিক চাপ কমান। 

এ রেমিট্যান্স যোদ্ধারা দেশে যাওয়া-আসার ক্ষেত্রে অনেক সময় টিকিট জটিলতায় ভোগেন। তাদের সহজভাবে দেশে যাতায়াতে টিকিট সেবা, ভ্রমণ ভিসা এবং আমিরাতে পরিবার পরিজন নিয়ে আসাসহ যাবতীয় সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাতুয়া বড় মসজিদের পাশে আল তায়ের ভবনে ওয়াদি আল সাহিদ ট্রাভেলের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) ট্রাভেল এজেন্সিটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সত্ত্বাধিকারী মুহাম্মদ সাহিদুর রহমান, মুজিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, ব্যবসায়ী রেজাউল করিম, লোকমান, ফয়সাল রফিক পিনু, হাবিবুর রহমান, হাছান রাসেল প্রমুখ।

এ সময় সত্ত্বাধিকারী মুহাম্মদ সাহিদুর রহমান বলেন, বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য। 

প্রবাসীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, বর্তমান সময়ে যেভাবে সাধারণ প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছেন, তা থেকে মুক্তি দেওয়ার চেষ্টাই আমাদের প্রথম কাজ৷ এ ছাড়া, আমিরাত বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান৷ বাংলাদেশের অনেকেই আমিরাতের সৌন্দর্য উপভোগ করতে আসতে চান, তাদের সহজে টুরিস্ট ভিসার সুযোগ করে দিতে আমরা প্রস্তুত।