NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সিডনিকে হারিয়ে বিগ ব্যাশে নতুন চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনস


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৪ এএম

সিডনিকে হারিয়ে বিগ ব্যাশে নতুন চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনস

সিডনিকে থান্ডারসকে হারিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের নতুন চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট হ্যারিকেনস। রেকর্ড বই তছনছ করে ডেভিড ওয়ার্নারের সিডনিকে ৭ উইকেটে হারিয়েছে নাথান ইলিসের দল।

আজ সোমবার বিগ ব্যাশের ফাইনালের ইতিহাসে রান বিবেচনায় দ্রুততম (সবচেয়ে কম ওভার খেলে) জয় পেয়েছে হ্যারিকেনস। সিডনির দেওয়া ১৮৩ রানের লক্ষ্য মাত্র ১৪.১ ওভারে টপকে গেছে তারা।

 

বেলেরাইভ ওভাল স্টেডিয়ামে হোবার্টের জয়টি সম্ভব হয়েছে মিচেল ওউয়েনের রেকর্ডগড়া সেঞ্চরির কারণে। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন পার্থ স্কর্চার্সের ওপেনার ক্রেইগ সিমন্স।

ইনিংসের ১০ ওভার শেষ হওয়ার আগেই তিন অংকের ম্যাজিক সংখ্যা স্পর্শ করেছেন ওউয়েন। শেষ পর্যন্ত ১১ ছক্কায় করেছেন ৪২ বলে ১০৮ রান।

 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮২ রান তোলে সিডনি। ৪২ বলে ৬৭ রান করেন জেসন সাংহা। অধিনায়ক ওয়ার্নার ৩২ বলে ৪৮, ওলিভার ডেভিস ১৬ বলে ২৬, স্যাম বিলিংস ১৪ বলে ২০ রান করেন।

হোবার্টের হয়ে ওউয়েনের ১০৮ রানের ইনিংসের সঙ্গে ম্যাথিউ ওয়েডের অবদান ১৭ বলে ৩২। এছাড়া ডেন ম্যাকডারম্যাট ১২ বলে ১৮, কালিব জেওয়েল ১২ বলে ১৩ রান করেন।

 

বল হাতে সিডনির হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রিলে ম্যারেদিথ ও নাথান ইলিস। সিডনির হয়ে ২ উইকেট নেন তানভীর সাংহা।