NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরলো বাংলাদেশের মেয়েরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১১ এএম

ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরলো বাংলাদেশের মেয়েরা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ান মেয়েদের ৬০ রানে হারিয়েছে টাইগ্রিসরা। এতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল বাংলাদেশের। কেননা এই ম্যাচ হারলে টাইগ্রিসরা সরাসরি বিশ্বকাপ খেলতে পারতো না। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয়টি পেয়েই গেছেন জ্যোতিরা। তবে বিশ্বকাপে এখনো জায়গা নিশ্চিত করতে পারেননি তারা। সিরিজের শেষ ম্যাচ জিতলেই কেবল টুর্নামেন্টে সরাসরি যেতে পারবেন জ্যোতিরা।

 

সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২০ বলে ৬৮ রান (৫ চারে) করেন শারমিন আক্তার। সোবহানা মোস্তারি ৩২ বলে ২৩, স্বর্ণা আক্তার ২৯ বলে ২১, ওপেনার ফারজানা হক ৩৫ বলে ১৮, আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২৪ বলে ১২ রান করেন।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ২৮ রান করেন শেমাইনে কাম্পবেলে। শেষদিকে চ্যারি আন ফ্রেজার অপরাজিত ১৮, ওপেনার হ্যালি ম্যাথিউজ ১৬, মিডলঅর্ডার অ্যালিয়া অ্যালিনে ১৫ করেন।

 

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কারিসমা রামহারাক ৪ ও অ্যালিয়া অ্যালিনে ৩টি উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৩ এবং ফাতিমা খাতুন, রাবেয়া খান ও মারুফা আক্তার ২টি করে উইকেট শিকার নেন।