NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

শেষমুহূর্তে বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা, সেগুলোও বাতিল করবেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:২৯ এএম

শেষমুহূর্তে বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা, সেগুলোও বাতিল করবেন ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন। এদের মধ্যে ড. অ্যান্থনি ফৌসি এবং জয়েন্ট চিফের সাবেক চেয়ারম্যান মার্ক মাইলি রয়েছেন।

তবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যেসব কর্মকর্তাদের ক্ষমা করা হয়েছে তারা হাউস সিলেক্ট কমিটিতে সাক্ষ্য দিয়েছেন এমন ব্যক্তি।

একই সাথে সদস্য ও কর্মীরাও রয়েছেন এই ক্ষমার আওতায়। ২০২১ সালের ৬ জানুয়ারির যুক্তরাষ্ট্রের রাজধানীতে দাঙ্গা এবং ওই দিনের ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত করেছিলেন এই কমিটির কর্মকর্তারা।

 

কোভিড মহামারীর সময়ে ড. ফৌসি যুক্তরাষ্ট্রে তৎপর ছিলেন। ট্রাম্প এবং তার রাজনৈতিক মিত্ররা ঘন ঘন তার সমালোচনা করেছিল।

 

 

মাইলি ট্রাম্পের একজন কট্টর সমালোচক হয়ে উঠেছেন এবং তাকে ‘আপাদমস্তক ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র স্টিভ ব্যানন ‘তাকে জবাবদিহি করার’ প্রতিশ্রুতি দিয়েছেন।