NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড খিলাড়ির


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:২৯ এএম

তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড খিলাড়ির

বলিউডে ৩৭ বছরের ক্যারিয়ারে সফল অক্ষয় কুমার। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। ৩৭ বছর পর এবার বলিউডের বাইরে পা বাড়ালেন অভিনেতা। তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড খিলাড়ির।

আসন্ন সিনেমা ‘কান্নাপ্পা’তে অক্ষয়ের দেখা মিলবে দেবতা শিবের রূপেই। প্রকাশ্যে এলো অক্ষয়ের ফার্স্টলুক।

 

 

গত বছর (২০২৪) এপ্রিলেই অক্ষয়ের ‘কান্নাপ্পা’তে অভিনয়ের কথা প্রকাশ করেছিলেন সিনেমাটির নির্মাতারা। অবশেষে সামনে এল আক্কির ‘কান্নাপ্পা’ লুক।

এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডমরু, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, আর কোমরে বাগছাল। ত্রিশূলটি ছুড়ে দেবেন, এমন ভঙ্গিমাতেই সেটি ধরে রয়েছেন। সোমবার সকালে এভাবেই শিবের অবতারে সামনে এলেন অক্ষয় কুমার। আর এটাই তার তেলুগু সিনেমা ‘কান্নাপ্পা’র ফার্স্টলুক।
 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কান্নাপা’র ফার্স্টলুক শেয়ার করে অক্ষয় লেখেন, ‘কান্নাপ্পা’র জন্য মহাদেবের পবিত্র আভায় পা রাখা। এই মহাকাব্যিক কাহিনিকে জীবন্ত করে তুলতে পেরে সম্মানিত। ভগবান শিব আমাদের এই ঐশ্বরিক যাত্রায় পথ দেখান। ওম নমঃ শিবায়!’


 

এদিকে অক্ষয়ের সিনেমার পোস্টার শেয়ার করার পরইপরই তার এই লুক বেশ ভাইরাল হয়েছে। প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা।

এর আগেও ‘ও মাই গড’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমায় দেবতা কৃষ্ণ ও শিবের অবতারে দেখা গেছে তাকে। সিনেমা দুটি বেশ সফল হয়েছে বক্স অফিসে।

 

মোহন বাবু প্রযোজিত ‘কান্নাপ্পা’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু মাঞ্চু। এ ছাড়া রয়েছেন প্রভাস, অক্ষয় কুমার, মোহনলাল, শরৎকুমার, মধু, মোহন বাবু, কাজল আগরওয়াল এবং ব্রহ্মানন্দনের মতো তারকারা। ভগবান শিবের ওপর ভিত্তি করে পৌরাণিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। অক্ষয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। জানা যাচ্ছে, চলতি বছরের ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।