NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ক্যারিবীয়দের কাছে বড় হারে বিশ্বকাপ সমীকরণ জটিল হলো বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০৯ এএম

ক্যারিবীয়দের কাছে বড় হারে বিশ্বকাপ সমীকরণ জটিল হলো বাংলাদেশের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের মেয়েরা এখন ওয়েস্ট ইন্ডিজে। এটি সাধারণ দ্বিপাক্ষিক সিরিজ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সমীকরণও।

বাংলাদেশ যদি সরাসরি বিশ্বকাপে খেলতে চায় তাহলে ক্যারিবিয়ান সিরিজের ২টি ম্যাচে জিততেই হবে। সেটি না পারলেও টাইগ্রিসদের পড়তে হবে বাছাইপর্ব নামক বাড়তি ঝামেলা আর অনিশ্চিয়তায়।

 

আজ সোমবার সেইন্টে কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডে খেলেও ফেলেছে বাংলাদেশ। এই ম্যাচে পাত্তাই পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডে হেরে বিশ্বকাপে কোয়ালিফাই করার পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। সরাসরি টুর্নামেন্টে জায়গা পেতে বাকি দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট আদায় করেই নিতে হবে জ্যোতিদের।

 

সেইন্ট কিটসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৩১.৪ ওভার ব্যাট করে ৯ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭০ বলে ৪২ রান করেন শারমিন আক্তার। এছাড়া ওপেনার মুর্শিদা খাতুন ৫৩ বলে ৪০, সোবহানা মুস্তারি ৫০ বলে ৩৫, স্বর্ণা আক্তার ৩৮ বলে ২৯ রান করেন।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৬৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৭৯ বলে ৭০ রান করে আউট হন ওপেনার কিয়ানা জোসেফ।

 

হার না মানা সেঞ্চুরি করেন অধিনায়ক হিলি ম্যাথিউজ। ৯৩ বলে ১০৪ রানে (১৬ চারে) অপরাজিত থাকেন তিনি। ১৪ বলে ১৮ রানে অপরাজিত থাকেন শারমেইন ক্যাম্পবেলে। এতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।